রাজবাড়ীর চন্দনীতে জামায়াতের কার্যালয়ে অগ্নিসংযোগের চেষ্টা

লেখক:
প্রকাশ: ৬ ঘন্টা আগে

স্টাফ রিপোর্টার : রাজবাড়ী সদর উপজেলার চন্দনী ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কার্যালয়ে অগ্নিসংযোগের চেষ্টার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। এ আগুনের ঘটনায় কার্যালয়ের শাটার কালো হয়ে গেছে।
সোমবার (২ নভেম্বর) ভোরে রাজবাড়ী সদর উপজেলার চন্দনী বাসস্ট্যান্ড-সংলগ্ন কার্যালয়টিতে এ ঘটনা ঘটে বলে ধারনা করা হচ্ছে।
বিকালে রাজবাড়ী জেলা জামায়াতের সেক্রেটারি আলিমুজ্জামান বলেন, ভোরে দুর্বৃত্তরা কার্যালয়ের সামনে দাহ্য পদার্থ ছিটিয়ে কার্টনের সাহায্যে আগুন ধরিয়ে দেয়। পরে আগুন নিজে থেকেই নিভে যায়। সকাল ১০টার দিকে কার্যালয় সংলগ্ন দোকান খুলতে এসে স্থানীয়রা বিষয়টি জানতে পারেন। পরে তাঁরা রাজবাড়ী সদর থানা-পুলিশকে খবর দেন।