রাজবাড়ীতে নৌযান শুমারির সভা অনুষ্ঠিত শুমারি চলবে ২০ থেকে ২৯ আগষ্ট পর্যন্ত

লেখক:
প্রকাশ: ২ মাস আগে

রুবেলুর রহমান : “নৌযান শুমারি সম্পন্ন করি, সমৃদ্ধ বাংলাদেশ গড়ি” এই প্রতিপাদ্যে রাজবাড়ীতে নৌযান শুমারি অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন রাজবাড়ী জেলা প্রশাসক আফরোজা পারভীন। স্বাগত বক্তব্য রাখেন, নৌযান শুমারির প্রজেক্ট ডাইরেক্টর কমান্ডার সাইফুল আহমদ। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শাহেদুল ইসলাম জেলা পরিসংখ্যান অফিসের উপপরিচালক মোঃ রেজাউল করিম সহ অনেকে উপস্থিত ছিলেন।
সভায় জানানো হয়, এবারই প্রথম নৌযান শুমারি করা হচ্ছে। সমুন্দ্রগামী, উপকূলীয় ও অভ্যন্তরীণ জলসীমায় চলাচালকারী সকল ইঞ্জিন চালিত নৌযান শুমারির আওতায় আনা হবে। নৌযান শুমারি পরিচালনা করা হবে আগামী ২০ থেকে ২৯ আগষ্ট পর্যপ্ত। প্রাথমিক তথ্যানুযায়ী দেশে মোট ইঞ্জিন চালিত নৌযান আছে ২ লক্ষ ৪৪ হাজার ৮০৮টি, ঘাট ভিত্তিক আছে ১ লক্ষ ৭৪ হাজার ৪৭টি ও খানা ভিত্তিক নৌযান আছে ৭০ হাজার ৭৬১টি। লিষ্টে ২৫ ক্যাটাগরির নৌযান রয়েছে।