সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী সিলেট সফরে

লেখক:
প্রকাশ: ১ মাস আগে

স্টাফ রিপোর্টার : সিলেট সফরকালে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, এমপি জেলা শিল্পকলা একাডেমি ও জেলা পাবলিক লাইব্রেরি পরিদর্শন করেন।
বৃহস্পতিবার পরিদর্শনকালে তিনি প্রতিষ্ঠান দুটির বিভিন্ন কার্যক্রম, অবকাঠামো ও সার্বিক পরিবেশ ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন।
এ সময় তিনি শিল্প, সাহিত্য ও সংস্কৃতির চর্চাকে আরও বেগবান করা এবং প্রতিষ্ঠান দুটির কার্যক্রমকে অধিকতর গতিশীল, কার্যকর ও জনবান্ধব করার লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
সংস্কৃতি ও জ্ঞানচর্চার বিকাশে তাঁর এই উদ্যোগ সিলেটের সাংস্কৃতিক অঙ্গনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে—এমন প্রত্যাশা সংশ্লিষ্ট সকলের।