রাজবাড়ী জেলা বার অ্যাসোসিয়েশনের উদ্যোগে বিচারপতিদের বরণ ও সংবর্ধনা অনুষ্ঠিত

লেখক:
প্রকাশ: ৩ দিন আগে

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি খিজির আহমেদ চৌধুরী এবং বিচারপতি মোঃ হামিদুর রহমানকে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ সংবর্ধনা দিয়েছে রাজবাড়ী জেলা বার অ্যাসোসিয়েশন।
সোমবার (২১ সেপ্টেম্বর) রাজবাড়ী জেলা বার অ্যাসোসিয়েশন ভবনে অত্যন্ত আনন্দঘন পরিবেশে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে রাজবাড়ী জেলা বার অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ ও জ্যেষ্ঠ আইনজীবীগণ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের নবনিযুক্ত আমন্ত্রিত বিচারপতিকে পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেন। এ সময় আইনজীবীরা বিচার বিভাগের মর্যাদা ও আইনজীবীদের পেশাগত কল্যাণে বিচারপতিদের দিকনির্দেশনামূলক ভূমিকা প্রত্যাশা করেন। সংবর্ধিত বিচারপতিদ্বয়ও জেলা বারের এই আন্তরিক আতিথেয়তার জন্য ধন্যবাদ ও গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সংবর্ধনা অনুষ্ঠানে রাজবাড়ী জেলা বার অ্যাসোসিয়েশনের সভাপতি এ্যাড. কেএ বারী, সাধারণ সম্পাদক এ্যাড. আব্দুর রাজ্জাক সহ জেলা আদালতের আইনজীবীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে সুধীজনের উপস্থিতিতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।