গোয়ালন্দে খালেদা জিয়ার জন্ম বার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল

লেখক:
প্রকাশ: ১ মাস আগে

সিরাজুল ইসলাম : রাজবাড়ীর গোয়ালন্দে সাবেক প্রধানমন্ত্রী,শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সহধর্মিণী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে উপজেলা বিএনপি (একাংশ) অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
শনিবার (১৫ আগষ্ট) আসর বাদ গোয়ালন্দ রেলওয়ে স্টেশন জামে মসজিদে এই দোয়ার অনুষ্ঠানের আয়োজন করা হয়।
গোয়ালন্দ উপজেলা বিএনপির সাবেক সভাপতি সুলতান নুর ইসলাম মুন্নু মোল্লা’র সভাপতিত্বে দোয়া ও মিলাদ মাহফিলে আরও উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবলু,জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব আবুল কালাম আজাদ, উপজেলা ছাত্রদলের সভাপতি মোঃ রেজাউল করিম মিঠু প্রমুখ।
সভায় বক্তারা বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য জীবনের বিভিন্ন বিষয়ের উপর আলোকপাত করেন এবং দেশের প্রতি, দেশের মানুষের প্রতি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে অকৃত্রিম ভালবাসা ছিলো তা তিনি জীবনের শেষ মহুর্তে এসেও অন্যায়ের সাথে আপোষ না করে বুঝিয়ে দিয়েছেন। গনতন্ত্রের মা,আপোষহীন নেত্রী, তিন তিনবারের সফল সাবেক এই প্রধানমন্ত্রীর জন্মদিনে তিনি মহান আল্লাহর কাছে একটাই প্রার্থনা করেন মহান আল্লাহতায়ালা যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস দান করেন।