কালুখালীতে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

লেখক:
প্রকাশ: ১ দিন আগে

স্টাফ রিপোর্টার : রাজবাড়ীর কালুখালীতে ইয়াবাসহ মোঃ মাসুদ ফকির (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। সে কালুখালী উপজেলার বাওইখোলা গ্রামের আব্দুল জলিল ফকিরের ছেলে।
বুধবার (০৪ নভেম্বর) সকাল ৮টা থেকে পৌনে ৯টা পর্যন্ত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় রাজবাড়ীর একটি আভিযানিক দল উপ-পরিদর্শক মদন মোহন সাহার নেতৃত্বে কালুখালী থানার বাওইখোলা গ্রামের আসামী মোঃ মাসুদ ফকিরের নিজ দখলীয় বসতঘর ঘেরাও পূর্বক বসতঘরের মধ্যে দণ্ডায়মান অবস্থায় আসামীকে আটক পূর্বক আসামীর দেহ তল্লাশি করে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ বিষয়ে উপ-পরিদর্শক মদন মোহন সাহা আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ (সংশোধনী-২০২৬) এর সংশ্লিষ্ট ধারায় কালুখালী থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন। আসামী কুখ্যাত ও পেশাদার মাদক ব্যবসায়ী। আসামীর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।