
সিরাজুল ইসলাম : সাবেক প্রধানমন্ত্রী,শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সহধর্মিণী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। শনিবার (১৫ আগষ্ট) আসর বাদ গোয়ালন্দ রেলওয়ে স্টেশন বিএনপির অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
গোয়ালন্দ উপজেলা বিএনপির সভাপতি মোঃ নিজাম উদ্দিন শেখের সভাপতিত্বে দোয়া ও মিলাদ মাহফিলে আরও উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ আহমেদ, পৌর বিএনপির সভাপতি আবুল কাশেম মন্ডল, সাধারণ সম্পাদক মোঃ মজিবর রহমান মোল্লা প্রমূখ।
সভায় বক্তারা বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য জীবনের বিভিন্ন বিষয়ের উপর আলোকপাত করেন এবং দেশের প্রতি, দেশের মানুষের প্রতি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে অকৃত্রিম ভালবাসা ছিলো তা তিনি জীবনের শেষ মহুর্তে এসেও অন্যায়ের সাথে আপোষ না করে বুঝিয়ে দিয়েছেন। গনতন্ত্রের মা,আপোষহীন নেত্রী, তিন তিনবারের সফল সাবেক এই প্রধানমন্ত্রীর জন্মদিনে তিনি মহান আল্লাহর কাছে একটাই প্রার্থনা করেন মহান আল্লাহতায়ালা যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস দান করেন।
