
সোহেল রানা : সাবেক প্রধানমন্ত্রী,শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সহধর্মিণী, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের মমতাময়ী মা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে রাজবাড়ী জেলা বিএনপির আয়োজনে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ আগষ্ট) আসর বাদ রাজবাড়ী জেলা বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত হয় আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল।
রাজবাড়ী জেলা বিএনপির আহবায়ক এ্যাড. লিয়াকত আলী বাবুর সভাপতিত্বে ও জেলা বিএনপির যুগ্ম আহবায়ক রেজাউল করিম শিকদার পিন্টুর সঞ্চালনায় বক্তৃতা করেন, রাজবাড়ী জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, জেলা জিয়া স্মৃতি পাঠাগারের সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক আব্দুস সালাম মিয়া, জেলা বিএনপির সদস্য মঞ্জুরুল আলম দুলাল, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক গাজী আহসান হাবিব, বিএনপি নেতা চৌধুরী আহসানুল করিম হিটু, জেলা স্বেচ্ছাসেবকদলের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান লিখন, রাজবাড়ী সদর উপজেলা বিএনপির আহবায়ক আবুল হোসেন গাজী, রাজবাড়ী পৌর বিএনপির সাধারণ সম্পাদক এ্যাড. এম এ খালেদ পাভেল, জেলা জাসাসের সাবেক সভাপতি আব্দুর রউফ হিটু, জেলা যুবদলের সদস্য সচিব আমিনুর রহমান ঝন্টু, জেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক আব্দুল মালেক খান, জেলা ছাত্রদলের আহবায়ক আরিফুল ইসলাম রোমান প্রমূখ।
সভায় বক্তারা বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য জীবনের বিভিন্ন বিষয়ের উপর আলোকপাত করেন এবং দেশের প্রতি, দেশের মানুষের প্রতি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে অকৃত্রিম ভালবাসা ছিলো তা তিনি জীবনের শেষ মহুর্তে এসেও অন্যায়ের সাথে আপোষ না করে বুঝিয়ে দিয়েছেন। গনতন্ত্রের মা,আপোষহীন নেত্রী, তিন তিনবারের সফল সাবেক এই প্রধানমন্ত্রীর জন্মদিনে তিনি মহান আল্লাহর কাছে একটাই প্রার্থনা করেন মহান আল্লাহতায়ালা যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস দান করেন। পরে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
