
স্টাফ রিপোর্টার : প্রধানমন্ত্রী তারেক রহমান সারাদেশের ১ লক্ষ ২৩ হাজার এমপিওভুক্ত শিক্ষকদের কল্যাণ ট্রাস্ট এবং অবসরকালীন ভাতা প্রদান করেন। এ উপলক্ষে শনিবার ৬৪ টা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে একযোগে ভার্চুয়ালিযুক্ত ছিলেন। এ উপলক্ষে রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে বেসরকারী শিক্ষক-কর্মচারী অবসর ও কল্যাণ সুবিধার অর্থ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়প্রান্তে রাজবাড়ী জেলা প্রশাসক আফরোজা পারভীন, রাজবাড়ী জেলা পরিষদের প্রশাসক আব্দুস সালাম মিয়া, পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ, অতিরিক্ত জেলা প্রশাসক শংকর চন্দ্র বৈদ্য, জেলা বিএনপির আহবায়ক এ্যাড. লিয়াকত আলী বাবু, বিএনপি নেতা মঞ্জুরুল আলম দুলাল, গাজী আহসান হাবিব সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
