রাজবাড়ীতে দরিদ্র ও প্রতিবন্ধীদের মাঝে সাকো এনজিও’র ছাগল বিতরণ

লেখক:
প্রকাশ: ১ মাস আগে

স্টাফ রিপোর্টার : রাজবাড়ীতে দরিদ্র, প্রতিবন্ধী ও অসহায়দের আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষে তাদের পরিবারের মাঝে বিনামূল্যে ছাগল বিতরণ করা হয়েছে।
রবিবার (১৬ আগষ্ট) দুপুরে রাজবাড়ী সদর উপজেলার আলীপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে সাকোর (আর্থ সামাজিক উন্নয়ন সংস্থা) আয়োজনে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে এই ছাগল বিতরণ করা হয়েছে।
ছাগল বিতরণের আগে ইউনিয়ন পরিষদের মিলনায়তনে ছাগল গ্রহিতাদের অংশগ্রহণে এক পশুপালন প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়। এতে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন, রাজবাড়ী সদর উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের অবসরপ্রাপ্ত ডিএসএ ডা. মোহাম্মদ হোসেন। কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আলীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আবু বক্কার ছিদ্দিক। এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আলাদিপুর বাজার কমিটির সভাপতি আব্দুর রাজ্জাক মন্ডল, রাজবাড়ী সাকো’র নির্বাহী পরিচালক সালাউদ্দিন বিশ্বাস, সাকো’র নির্বাহী সদস্য আব্দুল হান্নান মিয়া ও রিন্টু চৌধুরী প্রমুখ। এসময় ১৭জন অসহায়, দরিদ্র ও প্রতিবন্ধী পরিবারের মাঝে ৩৪টি ছাগল বিতরণ করা হয়।