রাজবাড়ীতে মহিলা পরিষদের মানববন্ধন

লেখক:
প্রকাশ: ১ মাস আগে

স্টাফ রিপোর্টার : সারাদেশে নারীর প্রতি অব্যাহত সহিংসতা, ধর্ষণ, হত্যা ও শিশু নির্যাতনের প্রতিবাদে রাজবাড়ীতে মানববন্ধন কর্মসুচী অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকেলে বাংলাদেশ মহিলা পরিষদ রাজবাড়ী জেলা শাখার আয়োজনে রাজবাড়ী প্রেস ক্লাবের সামনে সড়কে ওই মানবন্ধন কর্মসুচী অনুষ্ঠিত হয়।
বিকেল ৫টা থেকে ৬টা পর্যন্ত ঘন্টা ব্যাপী চলা মানববন্ধন কর্মসুচীতে বাংলাদেশ মহিলা পরিষদ রাজবাড়ী জেলা শাখারর সহসভাপতি শাহিনা সুলতানার সভাপতিত্বে সাংগঠনিক সম্পাদক ফারহানা মিনি, সদর উপজেলা কমিটির সভাপতি নুরতাজ তাজিয়া, তানজিনা আক্তার, হুসনে নাহিন প্রমুখ বক্তৃতা করেন।
বক্তারা এ সময় বলেন, সারাদেশে নারীর প্রতি সহিংসতা, ধর্ষণ, হত্যা ও শিশু নির্যাতনের ঘটনা বেড়েছে। এখনি সকলকে সচেতন হতে হবে। পাশাপাশি আইনের কঠোর প্রয়োগেরও জোর দাবি জানান তারা।