গোয়ালন্দ মডেল মসজিদে জুমার নামাজে ওসির জনসচেতনতামুলক বক্তব্য

লেখক:
প্রকাশ: ৬ দিন আগে

সিরাজুল ইসলাম : রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার মডেল মসজিদে শুক্রবার (১৮ সেপ্টেম্বর ) জুমার নামাজের খুতবার আগে আইন-শৃঙ্খলা সম্পর্কিত মুসুল্লিদের জনসচেতনমূলক আলোচনা করেছেন গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সফিকুল ইসলাম।
মসজিদে নামাজ আদায় করতে আসা উপস্থিত মুসুল্লিদের উদ্দেশে ওসি বলেন, মাদক নির্মূল করতে হলে নিজের পরিবার ও আত্নীয় স্বজনদের এই বিষয়ে সচেতন করতে হবে। মাদকের খারাপ দিক তুলে ধরতে হবে। এতে কাজ না হলে তাদেরকে সতর্ক করতে হবে। মাদক সেবন বা বিক্রি করলে তাদের পরিনতি সম্পর্কে বলতে হবে। মাদক সেবন বা বিক্রি করলে তাদের সাথে কথা বলবেন না বা তাদেরকে পরিবার থেকে বিচ্ছিন্ন করা হবে বলে সতর্ক করুন। তাতে কাজ না হলে তাদের সাথে দূরত্ব তৈরি করুন মাদক খারাপ এটা বোঝাতে তার সাথে কথা বলা একসাথে চলা এগুলো বন্ধ করুন। এতে একাই সমাজ থেকে মাদক চলে কমে আসবে। কোন কিছুতেই কাজ না হলে থানা পুলিশকে অবহিত করুন আমরা ব্যাবস্থা নিবো। প্রথমেই পুলিশি ব্যাবস্থা গ্রহণে মাদক কমে যাওয়ার পরিবর্তে বাড়ছে।
যে কোনো বিষয়ে পুলিশকে সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করবেন। আপনারা পুলিশকে তথ্য দিয়ে সহায়তা করলে আমরা মাদক ব্যবসায়ী, বহন ও সেবনকারীদের আইনের আওতায় আনতে পারব। উপস্থিত মুসল্লিগন মনযোগ সহকারে ওসি মোঃ সফিকুল ইসলাম এর আলোচনা শ্রবন করেন এবং সকলের কাছে প্রিয় হয়ে ওঠেন ওসি।
তিনি আরও বলেন, উঠতি বয়সের ছেলে মেয়েদের প্রতি অভিভাবক দের বিশেষ নজর দিতে হবে, যাতে করে তারা কিশোর গ্যাং বা মাদক আসক্ত এমন খারাপ দিকে যেতে না পারে। ইসলাম শান্তির ধর্ম, ইসলাম কখনো জঙ্গিবাদের প্রশ্রয় দেয় না। তাই জঙ্গি সম্পর্কিত তথ্য থাকলে সঙ্গে সঙ্গে থানায় তথ্য দিয়ে সহায়তা করবে।
এ সময় স্থানীয়দের মাধ্যমে জানা যায়, মসজিদে প্রশাসনের জনসচেতনতা মূলক বক্তব্যের ফলে এলাকাবাসী ও সাধারণ মানুষের মধ্যে ফিরে এসেছে স্বস্তি। গোয়ালন্দ ঘাট থানার ওসি মোঃ সফিকুল ইসলাম এর উন্মুক্ত আলোচনার প্রসংসা করেন। সেই সাথে সুশিল ব্যক্তিবর্গ ওসি কে ধন্যবাদ জানান।