উৎসবমুখর পরিবেশে রাজবাড়ী পুলিশ লাইন্স মাঠে ফুটবল টুর্নামেন্ট’র ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত

লেখক:
প্রকাশ: ১ মাস আগে

স্টাফ রিপোর্টার : উৎসবমুখর পরিবেশে রাজবাড়ী পুলিশ লাইন্স মাঠে ফুটবল টুর্নামেন্ট’র ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ আগস্ট) রাজবাড়ী জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্সে উৎসবমুখর পরিবেশে ফুটবল টুর্নামেন্ট’র ফাইনাল ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত হয়। ফুটবল ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন, পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ, বিপিএম-সেবা।
ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণ করেন পুলিশ লাইন্স “এ” দল ও পুলিশ লাইন্স “ডি”। প্রতিযোগিতায় “এ” দলকে ২-১ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় “ডি” দল । প্রতিযোগিতা শেষে পুলিশ সুপার মহোদয় চ্যাম্পিয়ন দল এবং রানার্স-আপ দলের মাঝে পুরস্কার বিতরণ করেন এবং অভিনন্দন জানান।
পুলিশ সুপার পুলিশ সদস্যদের শারীরিক ও মানসিক দক্ষকতা বৃদ্ধির জন্য খেলাধুলার ওপর গুরুত্বারোপ করেন । কর্মব্যস্ত জীবনে একটু সময় বের করে খেলাধুলা ও শরীরচর্চার অভ্যাস গড়ে তুলতে হবে যেটি মানুষের শরীর ও মন সতেজ রাখতে সাহায্য করে। তাই নিয়মিত ভাবে জেলা পুলিশ রাজবাড়ীর সদস্যবৃন্দ বিভিন্ন খেলাধুলা চলমান রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন। এ সময় রাজবাড়ী জেলা পুলিশের ঊধ্বর্তন কর্মকর্তাগণসহ সকল পর্যায়ের পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।