কালুখালীতে নবাগত ইউএনও’র সঙ্গে উপজেলা বিএনপি নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

লেখক:
প্রকাশ: ১ মাস আগে
oppo_2

ফজলুল হক : রাজবাড়ীর কালুখালী উপজেলায় নব যোগদানকৃত উপজেলা নির্বাহী আফিসার এস এম রেজাউল করিম এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন উপজেলা বিএনপির নেতৃবৃন্দ। এ সময় উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, জনসেবা, উন্নয়ন কর্মকাণ্ড এবং প্রশাসনের সঙ্গে রাজনৈতিক নেতৃবৃন্দের আলোচনা হয়।
বুধবার (১৯ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলা নির্বাহী অফিসার এর নিজস্ব অফিস কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে উপজেলা বিএনপির নেতৃবৃন্দ নবাগত উপজেলা নির্বাহী অফিসার এস এম রেজাউল করিমকে কালুখালী উপজেলায় স্বাগত জানান এবং তাঁর দায়িত্ব পালনে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
একই সঙ্গে জনগণের প্রত্যাশা পূরণ, নাগরিক সেবা সহজীকরণ এবং উপজেলার সার্বিক উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল করতে প্রশাসনের সঙ্গে ইতিবাচক ও সহযোগিতামূলক ভূমিকা রাখার বিষয়ে তাঁরা মতবিনিময় করেন।
এ সময় রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য হারুন অর রশিদের মাধ্যমে এলাকার উন্নয়ন, জনকল্যাণ এবং প্রশাসনের সঙ্গে সমন্বিতভাবে কাজ করার যে ইতিবাচক উদ্যোগ রয়েছে, সেটিও আলোচনায় গুরুত্ব পায়।
উপজেলা বিএনপির সভাপতি মোঃ লুৎফর রহমান খান বলেন, কালুখালীর মানুষের কল্যাণে প্রশাসনের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে ইতিবাচক ভাবে কাজ করতে চান তাঁরা। নবাগত ইউএনওর নেতৃত্বে উপজেলা প্রশাসন জনসেবা ও উন্নয়ন কার্যক্রমে আরও কার্যকর ভূমিকা রাখবে—এমন প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি। সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন কালুখালী উপজেলা বিএনপির সভাপতি লুৎফর রহমান খান, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রকিবুল হাসান রুমা, সাবেক যুগ্ম আহ্বায়ক মো. শাহজাহান আলী মাস্টার, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান তোতা, মো. শাহজালাল মিয়া, ঢাকা উত্তর মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য মো. আজমির হোসেন খান, মাদাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হালিম সরদার, রতনদিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মেহেদী আল মনসুর, উপজেলা ছাত্রদলের সভাপতি মো. জামাল খান ও সাধারণ সম্পাদক আহাদুজ্জামান সূর্য্যসহ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
নবাগত ইউএনও এস এম রেজাউল করিম কালুখালী উপজেলার সার্বিক উন্নয়ন ও জনগণের সেবায় প্রশাসনের পক্ষ থেকে আন্তরিকভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।