রাজবাড়ীর বসন্তপুরে চলন্ত মাইক্রোবাসে আগুন!

লেখক:
প্রকাশ: ১ মাস আগে

মেহেদী হাসান : রাজবাড়ীর সদর উপজেলার বসন্তপুর রেলগেট এলাকায় চলন্ত অবস্থায় একটি মাইক্রোবাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি। শুক্রবার বিকেলে সাড়ে পাঁচটার দিকে এ ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার বিকেলে রাজবাড়ীর গোয়ালন্দ মোড় থেকে ওই মাইক্রোবাসটি ফরিদপুরের দিকে যাচ্ছিলো। এ সময় বসন্তপুর রেলগেটের কাছে গেলে হঠাৎ মাইক্রোবাসটিতে প্রথমে ধোয়া ও পরে আগুন লেগে যায়। এ সময় মাইক্রোবাসের ভিতরে থাকা এক যাত্রী ও চালক নিরাপদে বের হয়ে আসেন।
রাজবাড়ীর আহলাদিপুর হাইওয়ে থানার এসআই মোঃ রোমান মোল্লা জানান, মাইক্রোবাসে আগুন লাগার সাথে সাথে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহযোগিতায় আগুন নেভানোর চেষ্টা চালানো হয়। আগুনের তীব্রতা এত বেশি ছিলো যে মুহুর্তেই গাড়িটি পুরে ভস্মিভুত হয়েছে। এ ঘটনায় ঢাকা-খুলনা মহাসড়কে কিছু সময় যান চলাচল ব্যাহত হলেও বর্তমানে স্বাভাবিক রয়েছে।