
রাকিবুল ইসলাম : রাজবাড়ীর কালুখালী উপজেলার ২নং কালিকাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান স্বর্গীয় ক্ষুদিরাম দত্তের ১৫তম প্রয়াণ বার্ষিকী আজ।
তিনি আজকের এই দিনে ২০১১ সালের আগস্ট মাসের ৩০ তারিখে বার্ধক্যজনীত কারণে ইহলোক ত্যাগ করেন। তার বাবা স্বর্গীয় অম্বিকা চরণ দত্ত ফরিদপুর জেলার গোয়ালন্দ মহকুমার পাংশা থানার কালিকাপুরের জমিদার ও কালিকাপুর ইউনিয়ন বোর্ডের প্রেসিডেন্ট ছিলেন। তার মা ছিলেন স্বর্গীয় কুসুম কুমারী দত্ত। বাবার মৃত্যুর পর তিনি কালিকাপুর ইউনিয়ন বোর্ডের প্রেসিডেন্ট নির্বাচিত হন।
পরবর্তীতে কালিকাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে বার বার নির্বাচিত হয়ে গরীব দুঃখী মানুষের সেবায় নিয়োজিত থেকেছেন। তিনি তার অবর্তমানে পাঁচ পুত্র সন্তান ও দুই কন্যা সন্তান সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গিয়েছেন। স্বর্গীয় ক্ষুদিরাম দত্তের প্রয়াণ বার্ষিকীতে সকলের কাছে তার আত্মার শান্তি কামনা করেছেন পরিবারের সদস্যবৃন্দরা।
