
সিরাজুল ইসলাম : রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার চর মজলিশপুর এলাকায় অবৈধভাবে সার বিক্রি ও মেয়াদোত্তীর্ণ কীটনাশক বিক্রির দায়ে জরিমানা করেছে মোবাইল কোর্ট।
সোমবার (৩১ আগস্ট) দুপুরে গোয়ালন্দ উপজেলার চর মজলিসপুর এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্টেট মোঃ মুনতাসির হাসান খান।
দণ্ডপ্রাপ্ত কুদ্দুস ফকির ওই এলাকার অনুমোদন বিহীন সার ব্যবসায়ী। এসময় অনুমোদন ব্যাতিত সার বিক্রির দায়ে কুদ্দুস ফকিরকে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯এর ৪৫ ধারা অনুযায়ী ত্রিশ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে ২০ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। একই দিন দন্ডপ্রাপ্ত রুবেল ফকির মেয়াদোত্তীর্ণ কীটনাশক বিক্রির দায়ে তাকেও ত্রিশ হাজার টাকা জরিমানা করা হয় এবং অনাদায়ে ১০ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।
অভিযান পরিচালনা করার সময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা সৈয়দ রায়হানুল হায়দার। তিনি জানান, কুদ্দুস ফকির এই এলাকায় অনুমোদনহীন অবস্থায় সার বিক্রি করে আসছিলেন এমন সংবাদের ভিত্তিতে দুপুরে সেখানে অভিযান চালানো হয়।
তিনি বলেন, ‘অভিযানের সময় রুবেল ফকির মেয়াদোত্তীর্ণ কীটনাশক বিক্রির দায়ে তাকেও ত্রিশ হাজার টাকা জরিমানা করা হয়। কৃষি পন্যের ব্যাবহার নিশ্চিতকরণে অভিযান অব্যাহত থাকবে।
অভিযান পরিচালনা করেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্টেট মোঃ মুনতাসির হাসান খান। তিনি বলেন, ‘সার নিয়ে কোনো ধরনের অনিয়ম বরদাস্ত করা হবে না। কৃষকরা যাতে নির্ধারিত মূল্যে সার পান, তা নিশ্চিত করতে গোয়ালন্দ উপজেলা প্রশাসন নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছে।
