নারুয়া লিয়াকত আলী স্কুল এন্ড কলেজের খেলার মাঠে বালু ॥ খেলাধুলা বন্ধ

লেখক:
প্রকাশ: ৩ সপ্তাহ আগে

স্টাফ রিপোর্টার : রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নারুয়া লিয়াকত আলী স্মৃতি স্কুল এন্ড কলেজের খেলার মাঠে বালু ফেলার কারণে বন্ধ হয়ে পড়েছে খেলাধুলা। বালু ফেলার পর দীর্ঘদিন খেলার পরিবেশ সৃষ্টি না করায় ক্ষোভের সৃষ্টি হয়েছে ক্রিড়ামোদীদের মাঝে।
ফুটবল মাঠের খেলোয়ারেরা ক্ষোভ প্রকাশ করে বলেন, লিয়াকত আলী স্মৃতি স্কুল এন্ড কলেজ মাঠে প্রতিদিন এলাকার খেলোয়াররা ফুটবল খেলে আসছিল। সাম্প্রতিক সময়ে ফুটবল মাঠে পানি জমে যাচ্ছিল। স্কুল কর্তৃপক্ষ ফুটবল মাঠে বালুর স্তুপ করে রাখে। এতে খেলাধুলা বন্ধ হয়ে যায়। দীর্ঘদিন ধরে ফুটবল মাঠে বালুর স্তুপ করে রাখলেও খেলাধুলার পরিবেশ সৃষ্টি করছে না।
তারা আরও বলেন, সরকার যখন সারা দেশে ফুটবল মাঠকে ঢেলে সাজানো, মাদক থেকে যুব সমাজকে দুরে রাখতে খেলাধুলার ব্যবস্থা করছে, ঠিক সেই মুহুর্তে নারুয়া লিয়াকত আলী স্মৃতি স্কুল এন্ড কলেজের ফুটবল মাঠে বালু ফেলে খেলাধুলা বন্ধ করে রাখা হয়েছে। আমরা দ্রুত মাঠটিতে খেলার পরিবেশ সৃষ্টির দাবী জানাচ্ছি।