
স্টাফ রিপোর্টার : বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজবাড়ী জেলা ইউনিটের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ আগস্ট) সকালে রাজবাড়ী রেড ক্রিসেন্ট ইউনিয়ন কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
রাজবাড়ী জেলা পরিষদের প্রশাসক ও রাজবাড়ী জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান আব্দুস সালাম মিয়ার সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, ভাইস চেয়ারম্যান মঞ্জুরুল আলম দুলাল, সেক্রেটারী মোঃ নজরুল ইসলাম, সদস্য আব্দুর রাজ্জাক, আরাফাত হোসেন জিসান সহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
