
কালুখালী প্রতিনিধি : রাজবাড়ীর কালুখালীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে মঙ্গলবার (০১ সেপ্টেম্বর) বিকাল ৩টায় রতনদিয়া রজনীকান্ত সরকারী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে সংক্ষিপ্ত এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা শেষে বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করে।
অনুষ্ঠানে কালুখালী উপজেলা বিএনপির সভাপতি লুৎফর রহমান খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মোঃ হারুন অর রশিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এ্যাড. মোঃ আসলাম মিয়া, রাজবাড়ী জেলা বিএনপির যুগ্ম আহবায়ক রেজাউল করিম পিন্টু, কালুখালী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাড. রাকিবুল হাসান রুমা, সিনিয়র সহ-সভাপতি তৈয়বুর রহমান খান, সাবেক আহবায়ক কেএম আইনুল হাবিব, স্বেচ্ছাসেবকদলের কেন্দ্রীয় কমিটির সদস্য মঞ্জুর হোসেন মঞ্জু, কালুখালী উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান তোতা, শাহজালাল মিয়া, বিএনপি নেতা আজমির হোসেন খান, কালুখালী উপজেলা যুবদলের আহবায়ক মোঃ জিল্লুর রহমান, সদস্য সচিব ডাঃ জাকির হোসেন, যুবদলনেতা ফেরদৌস হাসান টিটো, রাজবাড়ী জেলা ছাত্রদলের আহবায়ক আরিফুল ইসলাম রোমান, সদস্য সচিব শাহিনুর রহমান শাহিন, উপজেলা কৃষকদলের সভাপতি আনিসুর রহমান, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বিটু, কালুখালী উপজেলা জাসাসের সভাপতি মনিরুল ইসলাম, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম আতর, উপজেলা মহিলাদল নেত্রী কাজী শারমিন আক্তার, আকলিমা খাতুন, মেরিনা প্রিন্স, উপজেলা ছাত্রদলের সভাপতি মোঃ জামাল খান ও সাধারণ সম্পাদক আহাদুজ্জামান সূর্য সহ অন্যান্য নেতাকর্মীবৃন্দ অংশগ্রহণ করে।
র্যালীটি উপজেলা শহরের আশপাশ রাস্তা পদক্ষিন করে রতনদিয়া রজনীকান্ত সরকারী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এসে সমাপ্ত হয়। রাজবাড়ী জেলা বিএনপির আহবায়ক এ্যাডঃ লিয়াকত আলী বাবু সমাপনী বক্তব্য দিয়ে অনুষ্ঠান সমাপ্ত করেন।
আলোচনা সভায় এমপি হারুন অর রশীদ বলেন, কালুখালীতে উন্নয়নমূলক কর্মকান্ড বেশী করে করতে হবে। দলের মধ্যে শৃঙ্খলা রক্ষা করতে হবে, গ্রুপিং করা যাবে না, মাদক ও সন্ত্রাস নির্মূল করতে হবে। যে দলের লোকই হোক তাকে ছাড় দেওয়া হবে না। নেতা কর্মীদের সব সময় সজাগ থাকতে হবে যেন কেউ অপ কর্মকান্ড না চালাইতে পারে। আলোচনা শেষে নেতা কর্মীদের সাথে বণার্ঢ়্য র্যালীতে অংশ নেন রাজবাড়ী ২ আসনের সংসদ সদস্য হারুন অর রশীদ।
