
স্টাফ রিপোর্টার : রাজবাড়ীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাজবাড়ী বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
মঙ্গলবার বিকেলে ৫টায় পৌর কমিউনিটি সেন্টারে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন, রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য ও সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। এসময় জেলা বিএনপির সাবেক আহবায়ক নঈম আনসারী, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক গাজী আহসান হাবিব, আব্দুল মজিদ বিশ্বাস, রাজবাড়ী সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কেএ সবুর শাহীন, রাজবাড়ী পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক চৌধুরী আহসানুল করিম হিটু, জেলা জাসাসের সাবেক সভাপতি আব্দুর রউফ হিটু, জেলা যুবদলের আহবায়ক খায়রুল আনাম বকুল প্রমুখ। এছাড়াও বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল, কৃষকদল, জাসাস, শ্রমিকদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ খৈয়ম এমপি বলেন, বিএনপি এখন একটি সুসংগঠিত দল। কিন্তু দায়িত্ব বেশি। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পথকে অনুসরণ করে এগিয়ে যেতে হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে দলমত নির্বিশেষে দেশের জন্য কাজ করতে হবে।
