
মাসুদ রেজা শিশির : বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে । এ উপলক্ষে রাজবাড়ীর পাংশা উপজেলা ও পৌর বিএনপির বিকাল ৫ টায় পৌরসভা চত্বর থেকে শোভাযাত্রা বের করে। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।
রাজবাড়ী জেলা বিএনপির আহবায়ক এ্যাড. লিয়াকত আলী বাবুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মোঃ হারুন অর রশীদ। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও কৃষকদল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এ্যাড. মোঃ আসলাম হোসেন মিয়া, জেলা পরিষদের প্রশাসক আব্দুস সালাম মিয়া, পাংশা উপজেলা বিএনপির সভাপতি মোঃ চাঁদ আলী খান, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান রাজা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ মোঃ রফিকুল ইসলাম, পৌর বিএনপি সভাপতি বাহারাম হোসেন সরদার, সাধারণ সম্পাদক রইচ উদ্দিন খানসহ বিভিন্ন ইউনিয়ন, পৌর সভার বিভিন্ন ওয়ার্ড, যুবদল, ছাত্রদল, মহিলা দল, তরুনদল, শ্রমিক দলের বিপুল সংখ্যক নেতাকর্মীগন উপস্থিত ছিলেন।
