কালুখালীর বড় কলকলিয়া ঐক্যবদ্ধ শক্তির উদ্যোগে দুই দিনব্যাপী ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত

লেখক:
প্রকাশ: ৯ ঘন্টা আগে

স্টাফ রিপোর্টার : রাজবাড়ীর কালুখালী উপজেলার মৃগী ইউনিয়নের বড় কলকলিয়ায় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। বড় কলকলিয়া ঐক্যবদ্ধ শক্তির উদ্যোগে দুই দিনব্যাপী এ বাইচের আয়োজন করা হয়।
শুক্রবার ও শনিবার (২ ও ৩ অক্টোবর) বিকাল ২টায় বড় কলকলিয়া বিলে এ নৌকা বাইচ অনুষ্ঠিত হয়।
মোঃ শাজাহান আলী মন্ডলের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হাজী আব্দুল সালাম মন্ডলসহ স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
নৌকা বাইচকে কেন্দ্র করে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। ঢাক-ঢোলের তালে তালে মাঝিদের বৈঠার ছন্দে নৌকা ছুটে চলে, আর বিলের দুই পাড়ে হাজারো দর্শকের উল্লাসে মুখরিত হয়ে ওঠে। এবারের বাইচে বিভিন্ন এলাকা থেকে ৭টির অধিক নৌকা অংশগ্রহণ করে।
আয়োজকরা জানান, গ্রাম বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্য ধরে রাখতে এবং যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে প্রতি বছর এ আয়োজন করা হয়।
দুই দিনব্যাপী প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে আকর্ষণীয় পুরস্কার রয়েছে। প্রথম স্থান’র জন্য ১টি বড় ফ্রিজ, দ্বিতীয় স্থান অধিকারী দলের জন্য ১টি ছোট ফ্রিজ এবং তৃতীয় স্থান অধিকারী দলের জন্য ১টি ৩২ ইঞ্চি টিভি।
আয়োজকরা আরও জানান, গ্রামীণ সংস্কৃতি ও ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই প্রতি বছর এই আয়োজন করা হয়।
সার্বিকভাবে অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রবাসী হুমায়ুন কবির, প্রবাসী সায়েম মন্ডল, আনিচুর রহমান কাঞ্চন, জসিম মোল্লা ও রাশেদ বিশ্বাস।