রাজবাড়ীতে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের উদ্বোধন

লেখক:
প্রকাশ: ৩ সপ্তাহ আগে

স্টাফ রিপোর্টার : রাজবাড়ীতে সাঁতার প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বিকেলে রাজবাড়ী সুইমিংপুলে এ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংস্কৃতি প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম।
অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ তারিফ-উল-হাসানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজবাড়ী পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ, জেলা ক্রিড়া সংস্থার সদস্য সচিব একেএম সাইফুল ইসলাম, জেলা ক্রিড়া অফিসার ধীরেন্দ্র চন্দ্র সরকার প্রমুখ। প্রশিক্ষণের প্রায় ৫০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেছে। সপ্তাহে পাঁচ দিন এ প্রশিক্ষণ চলবে।