পাংশা উপজেলা মডেল মসজিদ সংলগ্ন মার্কেট নির্মাণের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

লেখক:
প্রকাশ: ৮ ঘন্টা আগে

মাসুদ রেজা শিশির : রাজবাড়ীর পাংশা উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের পাশে মসজিদের জায়গায় মার্কেট ভবন নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।
বুধবার সকাল ১১ টায় আনুষ্ঠানিক ভাবে প্রধান অতিথি হিসাবে মসজিদ সংলগ্ন মার্কেট ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর।
উদ্বোধনী অনুষ্ঠানে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোঃ রিফাতুল হকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মোঃ হারুন অর রশিদ। অন্যদের মধ্যে উপজেলা বিএনপির সভাপতি মোঃ চাদঁ আলী খান, সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ রফিকুল ইসলাম, সাবেক ভিপি মোঃ হাবিবুর রহমান রাজা, পৌর বিএনপির সভাপতি মোঃ বাহারাম হোসেন সরদার, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ শওকত আলী সরদার, উদয়পুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সামসুল আলম প্রমুখ। পরে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের এ বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।