oppo_2

কালুখালী প্রতিনিধি : রাজবাড়ীর কালুখালীতে উপজেলার মাঝবাড়ী ইউনিয়ন এর মোহনপুর বাজারস্হ অবস্থিত শেখ ফিলিং স্টেশনে বিএসটিআই ফরিদপুর কার্যালয়ের ইন্সপেক্টর মোঃ খালিদ হাসান সঙ্গীয় কর্মকর্তাদের নিয়ে পরিদর্শন করেছেন। এসময় তিনি ফিলিং স্টেশনের তেল পরিমাপ করেন এবং বিভিন্ন ইঞ্জিন ওয়েল যাচাই বাছাই করেন।
পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, বিএসটিআই ফরিদপুর কার্যালয়ের আজকের কার্যক্রমের অংশ হিসেবে রাজবাড়ী জেলার পাংশা ও কালুখালী উপজেলার তিনটি ফিলিং স্টেশন পরিদর্শন করা হয়। এতে শেখ ফিলিং স্টেশনে তেলে পরিমাপ যাচাই করে সঠিক পাওয়া গেছে। আমরা শেখ ফিলিং স্টেশন কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই।
