রাজবাড়ীতে মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার 

লেখক:
প্রকাশ: ৩ সপ্তাহ আগে

সোহেল রানা : মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মোঃ সজীব হোসেন (৪২) কে রাজবাড়ী সদর থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১০। সে রাজবাড়ী সদর উপজেলার লক্ষীকোল ধুঞ্চি গ্রামের নাজিবুর রহমানের ছেলে।
র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল  সংবাদের ভিত্তিতে এবং আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় বৃহস্পতিবার  (০৩ সেপ্টেম্বর)  দিবাগত রাত  দেড় টার সময় রাজবাড়ী জেলার সদর থানা এলাকায় একটি পরিকল্পিত অভিযান পরিচালনা করে।  অভিযানে ফরিদপুর জেলার মধুখালী থানার ২০১৮ সালের মাদক  নিয়ন্ত্রণ আইন ১৯(১) এর টেবিল ৩(খ) এর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো: সজীব হোসেন (৪২)’কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে ফরিদপুর কোতয়ালী থানায় ১ টি মাদক মামলা রয়েছে।
র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-১০ অধিনায়কের পক্ষে সহকারী পরিচালক (মিডিয়া) সিনিঃ সহকারী পুলিশ সুপার তপন সরকার বলেন,  অভিযানে গ্রেপ্তারকৃত আসামিকে শুক্রবার থানায় হস্তান্তর করা হয়েছে।