
সিরাজুল ইসলাম : রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদের স্থগিতাদেশ প্রত্যাহার করেছে উপজেলা বিএনপি। এতে করে দৌলতদিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদ ফিরে পেলেন মোঃ শওকত মোল্লা।
দলীয় সূত্রে জানা গেছে, গত ৩ সেপ্টেম্বর উপজেলা বিএনপির সভাপতি মোঃ নিজাম উদ্দিন শেখ এবং সাধারণ সম্পাদক মোঃ মোশারফ আহমেদ স্বাক্ষরিতে নোটিশে বিষয়টি নিশ্চিত করা হয়।
এতে বলা হয়, গত ০১/১১/২০২৪ ইং তারিখে গোয়ালন্দ উপজেলা বিএনপি’র নির্বাহী কমিটির মিটিংয়ের রেজুলেশনে দলীয় কাজে অনুপস্থিতির কারণে মো: শওকত মোল্লাকে দৌলতদিয়া ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক পদ হতে অব্যাহতি দিয়ে সদস্য হিসেবে অন্তভূক্ত করা হয়। পরবর্তীতে মো: শওকত মোল্লার দেওয়া কারণ দর্শানো নোটিশের জবাব এবং আবেদন সহ চিকিৎসা সংক্রান্ত সংযুক্ত কাজগপত্রাদি পর্যালোচনা করে দলীয় কাজে তাহার অনুপস্থিতি সংক্রান্ত জবাব সত্য ও সন্তোষজনক বলে প্রতিয়মান হওয়ায় তাহাকে দৌলতদিয়া ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক পদে পুন:বহাল করা হলো।
