Oplus_131072

মাসুদ রেজা শিশির : রাজবাড়ীর পাংশা উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক মাদকবিরোধী অভিযানে ২ কেজি ২৫০ গ্রাম গাঁজা ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। এ সময় তিনজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আভিযানিক দল। গ্রেপ্তারকৃতরা হলেন, পাংশার হাবাসপুর গ্রামের মোঃ সেকান বিশ্বাসের ছেলে মোঃ জিয়া বিশ্বাস (৪৪), কুষ্টিয়ার দৌলতপুর থানার পূর্ব মহিষকুন্ডি এলাকার মোঃ দ্বীন ইসলামের ছেলে মোঃ শুভ ইসলাম (১৯) এবং একই থানার বাধের বাজার এলাকার মোঃ আশাদুলের ছেলে মোঃ মুকমিনুল ওরফে সাইমুন (১৯)।
সোমবার (৭ সেপ্টেম্বর) সকাল ৬টা থেকে সকাল ৯টা পর্যন্ত পাংশা থানার হাবাসপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় রাজবাড়ীর একটি আভিযানিক দল পরিদর্শক মোঃ রাসেল আলীর নেতৃত্বে পৃথক এ অভিযান পরিচালনা করে।
অভিযানের প্রথম পর্যায়ে হাবাসপুর গ্রামের মোঃ জিয়া বিশ্বাসের বসতঘর তল্লাশি করে ১ কেজি ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় তাকে গ্রেপ্তার করা হয়। পরে একই এলাকায় পৃথক আরেকটি মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ১ কেজি গাঁজা ও একটি মোটরসাইকেলসহ মোঃ শুভ ইসলাম ও মোঃ মুকমিনুল ওরফে সাইমুন নামে দুইজনকে গ্রেপ্তার করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃতরা মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ (সংশোধনী-২০২৬)-এর সংশ্লিষ্ট ধারায় পাংশা থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।
