filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; brp_mask:0;
brp_del_th:null;
brp_del_sen:null;
delta:null;
module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 0;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 44;

শেখ মামুন : রাজবাড়ীতে অসহায় কৃষকের শুকিয়ে যাওয়া পাট কেটে সহায়তা করলো আনসার ভিডিপির সদস্যরা। বুধবার সকালে রাজবাড়ী জেলা সদরের বানিবহ বারিকগ্রাম বিলে কৃষকদের শুকিয়ে যাওয়া পাট কেটে সহায়তা করে আনসার ভিডিপির সদস্যরা। জেলা কমান্ডেন্ট জুয়েল রানা বলেন, সামাজিক কল্যাণমূলক কাজের অংশ হিসেবে আমাদের এ কার্যক্রম অব্যাহত রয়েছে। সদর উপজেলা আনসার ভিডিপির প্রশিক্ষক শাহরিয়ার আহম্মেদের নেতৃত্বে এবং পৌর দলনেতা মোঃ কাদের রেজার সহযোগিতায় এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
জানা যায়, ওই এলাকার কৃষকদের পাট ক্ষেত হঠাৎ বৃষ্টির কারণে পাট তলিয়ে যায়। পাট কাটার মৌসুমে জনবলের অভাব এবং আর্থিক সংকটের কারণে সময় মতো পাটগুলো কাটতে পারেনি। যে কারণে পাট গুলো শুকিয়ে গেছে, আর এ পাট এখন কৃষকের গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। এ অবস্থায় রাজবাড়ী আনসার ভিডিপির একটি টিম তাদের নিয়মিত সামাজিক কল্যাণমূলক কাজের অংশ হিসেবে কৃষকদের সহযোগিতা করে এবং তাদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন। এছাড়া রাস্তাঘাট সংস্কার, অসহায় মানুষের ঘর নির্মাণের সহায়তা ছাড়াও বিভিন্ন সামাজিক কল্যাণমূলক কাজ করে থাকে বাংলাদেশ আনসান ভিডিপি।
