
স্টাফ রিপোর্টার : রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা পরিষদ অডিটরিয়ামে নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেছেন রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মোঃ হারুন-অর রশিদ। শনিবার দুপুরে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মোঃ হারুন-অর রশিদ। উপজেলা বিএনপির সভাপতি গোলাম শওকত সিরাজের সভাপতিত্বে রাজবাড়ী জেলা পরিষদের প্রশাসক আব্দুস সালাম মিয়া, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবুল হোসেন খান, সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার ভুঁইয়া, সাবেক সাধারণ সম্পাদক খোন্দকার মশিউল আযম চুন্নু, সৈয়দ নুরে শামস নওরোজ, সাবেক সংগঠনিক সম্পাদক আব্দুল ওহাব মন্ডল, সহ-সভাপতি আসাদুজ্জামান, জাফর আলী মিয়া, সাংগঠনিক সম্পাদক ফরিদ আহম্মেদ আশিক, জেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব তুহিনুর রহমান সহ বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
