বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন স্বাস্থ্য অধিদপ্তরের উচ্চপদস্থ কর্মকর্তারা

লেখক:
প্রকাশ: ২ সপ্তাহ আগে

আদম আলী : রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সার্বিক চিকিৎসাসেবা ও স্বাস্থ্যসেবার মান পরিদর্শনে এসেছেন স্বাস্থ্য অধিদপ্তরের প্রাইমারি হেলথ কেয়ারের পরিচালক ও উপ-পরিচালক আবু হেনা মোঃ রায়হানুউজ্জামান।
বুধবার পরিদর্শনকালে তাঁদের সঙ্গে উপস্থিত ছিলেন রাজবাড়ীর সিভিল সার্জন ডা. এস.এম মাসুদ, কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইসরাত জাহান উম্মন, বালিয়াকান্দি স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ ফারুক হোসেন।
পরিদর্শন দল হাসপাতালের বিভিন্ন বিভাগ ও কার্যক্রম ঘুরে দেখেন এবং চিকিৎসার মান পর্যবেক্ষণ করেন। এ সময় তাঁরা হাসপাতালের চিকিৎসা কার্যক্রমের অগ্রগতি ও রোগীদের সার্বিক সেবার বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় মিলিত হন।
পরিদর্শন শেষে কর্মকর্তারা সরকারি স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে এবং রোগীদের যথাযথ সেবা নিশ্চিত করার লক্ষ্যে হাসপাতাল কর্তৃপক্ষকে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। এ সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।