রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ে প্রতি বুধবার : জনমুখী ও জবাবদিহিমূলক প্রশাসনের অংশ হিসেবে সাপ্তাহিক গণশুনানি

লেখক:
প্রকাশ: ২ সপ্তাহ আগে

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ সরকারের জনমুখী ও জবাবদিহিমূলক প্রশাসনের অংশ হিসেবে রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ে সাপ্তাহিক গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।
গত বুধবার (০৯ সেপ্টেম্বর) সকাল ১০ টায় রাজবাড়ী জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনমুখী ও জবাবদিহিমূলক প্রশাসনের অংশ হিসেবে সাপ্তাহিক গণশুনানি অনুষ্ঠিত হয়।
রাজবাড়ী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আফরোজা পারভীনের নিকট রাজবাড়ী জেলার বিভিন্ন উপজেলা ও পৌর এলাকার সাধারণ নাগরিকগণ তাদের অভিযোগ, সমস্যা ও প্রস্তাবনা উপস্থাপন করেন। গণশুনানিতে জেলা প্রশাসক প্রত্যক্ষভাবে নাগরিকদের কথা শুনে তাৎক্ষণিক প্রয়োজনীয় সমাধান প্রদান করেন এবং সংশ্লিষ্ট দপ্তরসমূহকে দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা প্রদান করেন।
প্রশাসন ও জনগণের মধ্যকার আস্থা, স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠার লক্ষ্যে এ গণশুনানির সমন্বিত কার্যক্রম নিয়মিতভাবে প্রতি বুধবার সকাল ১০ টা থেকে ১২ টা পর্যন্ত অনুষ্ঠিত হচ্ছে।