
বালিয়াকান্দি প্রতিনিধি : রাজবাড়ীর বালিয়াকান্দিতে উপজেলা বাউল দলের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর ২০২৬) বিকেল ৫টায় বালিয়াকান্দি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী বাউল দল, বালিয়াকান্দি উপজেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত পরিচিতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালিয়াকান্দি উপজেলা বিএনপির সভাপতি জনাব গোলাম শওকত সিরাজ।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা বাউল দলের আহ্বায়ক মো. কামরুজ্জামান আনসারী, সদস্য সচিব মো. জামান এবং পাংশা উপজেলা বাউল দলের সভাপতি মো. গোলাম মোস্তফা।
অনুষ্ঠানটি পরিচালনা করেন বালিয়াকান্দি উপজেলা বিএনপির সহ-সভাপতি জাফর আলী মিয়া। সভায় সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী বাউল দল, বালিয়াকান্দি শাখার সভাপতি মোছা. বিলকিস বেগম।
পরিচিতি সভায় বাউল দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, দলীয় কর্মকাণ্ডে ঐক্যবদ্ধভাবে কাজ করা এবং বাউল শিল্প ও সংস্কৃতির বিকাশে ভূমিকা রাখার বিষয়ে আলোচনা হয়।
