বালিয়াকান্দিতে পানি বৃদ্ধির সাথে সাথে গড়াই নদীর ভাঙ্গন শুরু

লেখক:
প্রকাশ: ২ সপ্তাহ আগে

স্টাফ রিপোর্টার : গড়াই নদীর পানি বৃদ্ধির সাথে সাথে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের সোনাকান্দর এলাকায় ভাঙ্গন দেখা দিয়েছে।
শনিবার দুপুরে বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের সোনাকান্দর এলাকায় গিয়ে দেখাযায়, গড়াই নদীর পানি বৃদ্ধিতে ওই গ্রামের সিরাজুল ইসলামের বাড়ীতে ভাঙ্গন দেখা দিয়েছে। তার বাড়ীর বাথরুম, গাছপালা ভেঙ্গে নদীতে বিলীন হয়েছে।
সিরাজুল ইসলামের ভাই বাপ্পী আহম্মেদ আক্কেল বলেন, গড়াই নদীতে হঠাৎ করেই পানি বৃদ্ধি পাচ্ছে। গত শুক্রবার রাতে হঠাৎ করেই ভাঙ্গন দেখা দেয়। এতে বাড়ীর বাথরুম সহ গাছপালা ভেঙ্গে গেছে। দ্রুত ভাঙ্গন প্রতিরোধে ব্যবস্থা গ্রহণ না করলে বাড়ী-ঘর হারিয়ে যাবে। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা ও সরকারকে দ্রুত কার্যকর পদক্ষেপ আশা করছি।