
স্টাফ রিপোর্টার : দৌলতদিয়া রেলওয়ে স্টেশনে, দৌলতদিয়া রেলওয়ে স্টেশন বোডিং মালিক সংগঠনের উদ্যোগে এক জরুরী সভা অনুষ্ঠিত হয়। গত ১ সেপ্টেম্বর সভাটি পরিচালনার জন্য সভাপতি করা হয় সিনিয়র বোডিং মালিক নাসির উদ্দিন মন্ডলকে। সভায় আরো উপস্থিত ছিলেন ৮৭জন বোডিং মালিকের মধ্যে ৮০জন বোডিং মালিক। সভায় সকলের আহ্বানে নির্বাচনী আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনার এক পর্যায়ে সভাপতি, সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদক পদে প্রার্থী বাছাইকালে সভাপতি প্রার্থী আবুল কাশেম ফকির ও মোঃ শুকুর মন্ডল। সাধারণ সম্পাদক প্রার্থী হিসাবে শেখ মোঃ ইউনুস আলী ও মোঃ জহির উদ্দিন। সাংগঠনিক সম্পাদক প্রার্থী মোঃ সালাম ফকির ও মোঃ মোহন ফকিরের নাম উপস্থাপন করা হয়।
সভার কার্যে উপস্থিত সদস্যদের মধ্যে সভাপতি পদে আবুল কাশেম ফকির, সাধারণ সম্পাদক পদে শেখ মোঃ ইউনুস আলী এবং সাংগঠনিক সম্পাদক পদে মোঃ সালাম ফকির কে সংখ্যাগোরিষ্ঠ সদস্যবৃন্দ হাত উঠিয়ে সমর্থন করায় তারা নির্বাচিত হন।
ত্রিবার্ষিক নির্বাচনে নির্বাচিত নেতৃবৃন্দকে আগামী ৩ কার্য দিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করার জন্য উক্ত সভার সভাপতি নির্দেশ প্রদান করেন।
কমিটি হলো: সভাপতি মোঃ কাশেম ফকির, সিনিয়র সহ-সভাপতি মোঃ শুকুর মন্ডল, সহ-সভাপতি-১ মোঃ বাহাউদ্দিন, সহ-সভাপতি-২ মোঃ লালটু মন্ডল, সহ-সভাপতি-৩ সোহান খান, সহ-সভাপতি-৪ মোঃ বারেক শেখ, সহ-সভাপতি-৫ মোঃ লিয়াকত মোল্লা, সাধারণ সম্পাদক শেখ মোঃ ইউনুছ আলী, সহ-সাধারণ সম্পাদক-১ মোঃ জহির উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক-২ মোঃ ছরো মন্ডল, সহ-সাধারণ সম্পাদক-৩ মোঃ দেলোয়ার মন্ডল, সাংগঠনিক সম্পাদক মোঃ সালাম ফকির, সহ-সাংগঠনিক সম্পাদক-১ মোঃ মোহন ফকির, সহ-সাংগঠনিক সম্পাদক-২ মোঃ আজাদ মোল্লা, কোষাধ্যক্ষ মোঃ সোবহান মন্ডল, ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ আইয়ুব ব্যাপারী, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোঃ রাব্বি শিকদার, ক্রিড়া বিষয়ক সম্পাদক মোঃ আক্কাস মোল্যা, দপ্তর সম্পাদক মোঃ কালাম শেখ, নিরাপদ পর্যটক বিষয়ক সম্পাদক মোঃ রিপন ফকির, প্রকাশনা বিষয়ক সম্পাদক মোঃ উসমান মোল্লা, প্রচার সম্পাদক মোঃ কাদের শেখ, কার্যকরী সদস্যরা হলো, ইউনুছ মন্ডল, সাইমুদ্দিন শেখ, দবির মন্ডল, কুদ্দুস খা, কুদ্দুস ব্যাপারী, চাঁন মিয়া, সুমন মোল্লা।
