বালিয়াকান্দিতে ভূমি প্রতিরোধ ও প্রতিকার আইনের মামলায় সরেজমিনে লিগ্যাল এইডের বিচারক

লেখক:
প্রকাশ: ৬ ঘন্টা আগে

স্টাফ রিপোর্টার : রাজবাড়ীর বালিয়াকান্দি আমলী আদালতে মনোয়ারা বেগম বাদী হয়ে আসামি কামরুল গং দের বিরুদ্ধে ২০২৩ সালের ভূমি প্রতিরোধ এবং প্রতিকার আইনে সি আর -৪৮/২৬ নং মামলা দায়ের করে। আসামিপক্ষ আপোষ- মিমাংসার শর্তে আদালত থেকে জামিনে গেলে আদালত আপোষ-মিমাংসার জন্য মামলাটি জেলা লিগ্যাল এইড অফিসে প্রেরণ করে। বৃহস্পতিবার জেলা লিগ্যাল এইড অফিসার ও সিনিয়র সিভিল জজ মোঃ হাসান আল আজাদ সহ কোর্টের সার্ভে কমিশনার এ্যাডভোকেট খাইরুজ্জামান সোহেল ও বাদী পক্ষের এ্যাডভোকেট মাহবুবুর রহমান সহ এলাকার আরো গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের হিরণকান্দি গ্রামে এলাকায় সরেজমিনে বিরোধ মিমাংসার চেষ্টা করেন। এ বিরোধী বিষয়ে সিনিয়র সহকারী জজ তার সুন্দর সিদ্ধান্ত প্রদান করেন এবং সরেজমিনে মাপঝোকপূর্বক এ বিষয় নিষ্পত্তির চেষ্টা করেন। উপস্থিত গণ্যমান্য ব্যক্তিবর্গের মধ্যস্থতায় সিদ্ধান্ত প্রদান করেন যাহা বাদীপক্ষ মেনে নিলেও আসামিপক্ষ মেনে নেয়নি। তারা বাদী পক্ষের জমি জোরপূর্বক অন্যায় ভাবে যেভাবে আছে, সেভাবেই দখল করে ভোগদখল করবে মর্মে জানায়।