রাজবাড়ীতে ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

লেখক:
প্রকাশ: ১ ঘন্টা আগে

স্টাফ রিপোর্টার ঃ রাজবাড়ী সদর থানা পুলিশের অভিযানে ৩৪ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) রাজবাড়ী সদর থানার এসআই সিহাব আহমেদ সঙ্গীয় অফিসার ফোর্সসহ রাজবাড়ী সদর থানা এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে ৩৪ পিচ ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের মাথালিয়াপাড়া গ্রামের মোঃ কাদের মোল্লার ছেলে মোঃ আজাদুল মোল্লা ওরফে ওজেদ (৩৭), মিজানপুর ইউনিয়নের বাগমারা বড় মোড়ের শেষমাথা (সিদ্দিক মাদবারের বাড়ির পাশে) গ্রামের মৃত আব্দুল রাজ্জাক প্রধানের ছেলে মোঃ আব্দুল আজিজ মিয়া (৫০) কে রাজবাড়ী সদর থানার মিজানপুর ইউনিয়নের বাগমারা গ্রামের শাহাবুদ্দিনের দোকান মার্কেটের সামনে থেকে গ্রেপ্তার করে।
রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) উত্তম কুমার ঘোষ বলেন, ধৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। তাদেরকে রাজবাড়ী আদালতে প্রেরণ করা হয়েছে।