কালুখালী উপজেলা এনসিপির আহ্বায়ক কমিটি অনুমোদন

লেখক:
প্রকাশ: ৬ দিন আগে

রাকিবুল ইসলাম : জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর কালুখালী উপজেলা শাখার ০৬ মাস মেয়াদী আহ্বায়ক কমিটি (আংশিক) অনুমোদন দেওয়া হয়েছে।
গত ২৪ সেপ্টেম্বর জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক জামিল হিজাযী, সদস্য সচিব মোঃ পলাশ খাঁন ও সাংগঠনিক সম্পাদক মোঃ সাইদুর রহমান সাকিব স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটি অনুমোদন দেওয়া হয়।
কমিটিতে আহ্বায়ক হিসেবে জিহাদুল ইসলাম, সদস্য সচিব হিসেবে ক্বারী শামছুল আলম ও সাংগঠনিক সম্পাদক হিসেবে মোঃ মারুফ হোসেন মনোনীত হয়েছে।
এছাড়াও কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সিনিয়র যুগ্ম আহবায়ক মোমিনুল ইসলাম শিপন, যুগ্ম আহবায়ক মিঠুন মাহমুদ বোরহান, তুষার ইমরান, সিনিয়র যুগ্ম সদস্য সচিব মোঃ উজ্জল ফকির, যুগ্ম সদস্য সচিব মেহেদী হাসান, সোহেল বিশ^াস, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ ছাচ্চু মন্ডল, রবিউল ইসলাম, জুলাই অভ্যুত্থান ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক এ.এম. পিয়াল, সদস্য রফিকুল ইসলাম, মুহাম্মদ নাজমুল হুসাইন, পৃথিবী আকতার, শুরাপ শেখ, সিয়াম হোসেন ও রিয়াদ মাহমুদ এর নাম প্রকাশ করা হয়েছে।
আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটির প্রণয়ন করে দফতরে জমা দেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।