আইন শিক্ষার্থীদের দক্ষতা বাড়াতে  ইস্টার্ন ইউনিভার্সিটিতে মুট কোর্ট কর্মশালা অনুষ্ঠিত 

লেখক:
প্রকাশ: ৫ দিন আগে

আইন শিক্ষার্থীদের মুট কোর্টে অংশগ্রহণের দক্ষতা বৃদ্ধি, আন্তর্জাতিক আইন সম্পর্কে ধারণা প্রদান এবং মেমোরিয়াল লেখা ও মৌখিক যুক্তিতর্ক উপস্থাপনের কৌশল শেখাতে ইস্টার্ন ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী মুট কোর্ট কর্মশালা।
ইস্টার্ন ইউনিভার্সিটির School of Law এবং Eastern University Moot Court Society (EUMCS)-এর উদ্যোগে আয়োজিত এ কর্মশালায় মুট কোর্টের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে একাধিক সেশন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ইস্টার্ন ইউনিভার্সিটির আইন বিভাগের সকল ফ্যাকাল্টি মেম্বারসহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
ইউনিভার্সিটির আইন বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসর ওমর ফারুক তামিমের সঞ্চালনায় কর্মশালায় উদ্বোধনী বক্তব্য দেন ইস্টার্ন ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য প্রফেসর ডাক্তার ফরিদ সোবহানি। এরপর বিভিন্ন সেশনে দেশের বিচার বিভাগ, আন্তর্জাতিক সংস্থা এবং আইন শিক্ষাক্ষেত্রের অভিজ্ঞ ব্যক্তিরা বক্তব্য দেন।
প্রথম সেশনে ‘International Environmental Obligations related to Water and Watercourse’ বিষয়ে বক্তব্য দেন বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের District & Session Judge ড. মাসরুর সালেকিন।
দ্বিতীয় সেশনে ‘International Environmental Law: Treaty Obligations and Treaty Interpretation’ বিষয়ে আলোচনা করেন বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের District & Session Judge ড. আবুল হাসানাত।
তৃতীয় সেশনে ‘Climate Displaced People and Refugees: Unsettled Debates on Legal Status and Human Rights Issues’ বিষয়ে বক্তব্য দেন International Organization for Migration (IOM)-এর National Programme Officer (Climate Action and Human Mobility) মো. আশফাকুর রহমান খান।
চতুর্থ সেশনে ‘Environmental Due Diligence: Transboundary Harm and State Responsibility’ বিষয়ে আলোচনা করেন ইস্টার্ন ইউনিভার্সিটির Department of Law-এর Head and Associate Professor মোহাম্মদ মামুনুর রশিদ।
পঞ্চম সেশনে ‘Knowing the Forum and Jurisdictions’ বিষয়ে বক্তব্য দেন ইস্টার্ন ইউনিভার্সিটির School of Law-এর Dean and Associate Professor এ.বি.এম. ইমদাদুল হক খান।
এরপর অনুষ্ঠিত ষষ্ঠ সেশনে ‘The Art of Memorial Writing’ বিষয়ে বক্তব্য দেন Md. Sakib Khondoker। তিনি Philip C. Jessup International Law Moot Court Competition 2025-এর Reigning National Champion এবং Asia Cup International Law Moot Court Competition 2025-এর Best Counter Memorial অর্জনকারী হিসেবে তাঁর অভিজ্ঞতা তুলে ধরেন।
এ ছাড়া ৬ষ্ঠ IDМCC Rules নিয়ে একটি বিশেষ Briefing Session অনুষ্ঠিত হয়। পরে মধ্যাহ্নভোজ ও নামাজের বিরতি দেওয়া হয়।
বিরতির পর সপ্তম সেশনে ‘From Memorial to Oral Rounds’ বিষয়ে বক্তব্য দেন Ismail Ahmed Chisty ও Sanjida Haider Suha। তাঁরা বিভিন্ন আন্তর্জাতিক মুট কোর্ট প্রতিযোগিতায় সাফল্যের অভিজ্ঞতা তুলে ধরেন। তাঁদের অর্জনের মধ্যে রয়েছে East Asia Regional Rounds-এর Stetson International Environmental Moot 2021-এ Bronze Award, 12th Henry Dunant Memorial Moot Court Competition 2021-এ National Champion and Best Memorial, 2nd IHL International Humanitarian Law Moot Court Competition 2020-এ Winner এবং Nelson Mandela World Human Rights Moot Court Competition 2020-এর Asia Pacific Region-এ 4th স্থান।
অষ্টম ও শেষ সেশনে ‘The Art of Persuasive Oral Submission’ বিষয়ে বক্তব্য দেন Mahir Chowdhury Abir। তিনি Philip C. Jessup International Law Moot Court Competition 2024, Stetson International Environmental Moot Court Competition 2024 এবং 14th Henry Dunant Memorial Moot Court Competition 2023-এ Best Mooter অর্জন করেছেন।
দিনব্যাপী কর্মশালায় মুট কোর্টের একটি মামলার তথ্য ও আইন বিশ্লেষণ থেকে শুরু করে মেমোরিয়াল প্রস্তুত, জুরিসডিকশন নির্ধারণ, মৌখিক রাউন্ডের প্রস্তুতি এবং আদালতে প্রভাবশালীভাবে যুক্তি উপস্থাপনের বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা করা হয়।
আয়োজকরা জানান, আইন শিক্ষার্থীদের একাডেমিক জ্ঞানের পাশাপাশি ব্যবহারিক আইনি দক্ষতা বৃদ্ধিতে মুট কোর্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ ধরনের কর্মশালার মাধ্যমে শিক্ষার্থীরা অভিজ্ঞ বিচারক, শিক্ষক, আইন পেশাজীবী ও সফল মুটারদের কাছ থেকে সরাসরি অভিজ্ঞতা নেওয়ার সুযোগ পান।
ইস্টার্ন ইউনিভার্সিটির School of Law ও Eastern University Moot Court Society (EUMCS)-এর উদ্যোগে আয়োজিত কর্মশালাটি শিক্ষার্থীদের মুট কোর্টে অংশগ্রহণ এবং ভবিষ্যতের প্রতিযোগিতার জন্য প্রস্তুতিতে গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা অর্জনের সুযোগ তৈরি করেছে।