
মাসুদ রেজা শিশির : রাজবাড়ীর পাংশায় বিশেষ ক্ষমতা আইনের মামলায় আজম সরদার (৫০) নামে এক যুবলীগ সভাপতিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। তিনি পাংশা উপজেলার যশাই ইউনিয়নের পারভেল্লাবাড়িয়া গ্রামের মৃত আব্দুল সরদারের ছেলে ও যশাই ইউনিয়ন যুবলীগের সভাপতি।
সোমবার (২৮ সেপ্টেম্বর) তাকে পাংশা থানা পুলিশ গ্রেপ্তার করে রাজবাড়ী আদালতে পাঠানো হয়েছে।
পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মঈনুল ইসলাম বলেন, ২০২৫ সালের ৮ সেপ্টেম্বর পাংশা থানার বিশেষ ক্ষমতা আইনের মামলার তদন্তে প্রাপ্ত আসামী হিসেবে আজম সরদারকে গ্রেপ্তার করা হয়। তাকে রাজবাড়ী আদালতে প্রেরণ করা হয়েছে।
