
শেখ মামুন : রাজবাড়ী জেলার কৃতি সন্তান বিকেএসপি’র কাবাডি খেলোয়াড় রাফিউদ্দিন রিফাত আগামী ১৯ নভেম্বর চার দেশীয় আন্তর্জাতিক টুর্নামেন্ট-এ যোগ দিতে নেপালের রাজধানী কাঠমুন্ডু যাচ্ছেন।
রাফিউদ্দিন রিফাত রাজবাড়ী জেলা শহরের দক্ষিণ ভবানীপুর এলাকার কৃতি কাবাডি খেলোয়াড়। সে বিকেএসপি’র এইচএসসির ছাত্র ও সে বাংলাদেশ জাতীয় দলের প্রতিনিধিত্ব করতে কাঠমুন্ডু যাচ্ছেন। দেশবাসীসহ জেলাবাসীর নিকট দোয়া কামনা করেছেন।
