
প্রেস বিজ্ঞপ্তি : রাজবাড়ী জেলা প্রশাসন এবং টিআইবি’র অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক) রাজবাড়ী কর্তৃক ‘‘ডিজিটাল যুগে সঠিক তথ্য নিশ্চিতকরণ: অপতথ্য রোধে তথ্য অধিকারের ভূমিকা’’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালন উপলক্ষ্যে র্যালী, আলোচনা সভা এবং সনদপত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে সোমবার সকালে রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্নাট্য র্যালী শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে শেষ হয়। এরপর আন্তর্জাতিক তথ্য অধিকার দিবসকে কেন্দ্র করে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তারিফ উল হাসানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্টিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসাবে জেলা প্রশাসক আফরোজা পারভীন বক্তৃতা করেন। সভায় সনাক সভাপতি আতিয়ার রহমান স্বাগত বক্তব্য রাখেন। টিআইবি-সনাক কর্তৃক রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ের সাথে সংযুক্ত ৬৭ টি সরকারী দপ্তর সমূহের উপর পরিচালিত একটি ওয়েব পোর্টাল পর্যবেক্ষনের প্রতিবেদন উপস্থাপন করেন টিআইবি’র এরিয়া কো-অর্ডিনেটর মাসুদ আহমেদ। এনডিসি এস এম রায়হানুল ইসলাম এর সঞ্চালনায় আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন অতিরিক্তি জেলা প্রশাসক (রাজস্ব) শংকর চন্দ্র বৈদ্য, সিভিল সার্জন ডা. এস এম মাসুদ, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার তবিবুর রহমান, জেলা তথ্য কর্মকর্তা রেখা ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে জেলা পর্যায়ের সকল অফিস প্রধানগন উপস্থিত ছিলেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে টিআইবি এবং সনাকের তথ্য অধিকার আইন ২০০৯ প্রচার এবং বাস্তবায়নে সহায়তার কার্যক্রমের স্বীকৃতি স্বরুপ একটি সনদপত্র জেলা প্রশাসক আফরোজা পারভীন, সনাক সভাপতি আতিয়ার রহমান এবং টিআইবি এর এরিয়া কো-অর্ডিনেটর মাসুদ আহমেদ এর হাতে তুলে দেন। এরপর টিআইবি সনাকের ওয়েব পোর্টাল পর্যবেক্ষনের ভিত্তিতে হালনাগাদ থাকা ১৭ টি জেলা পর্যায়ের সরকারি দপ্তরকে রাজবাড়ী জেলা প্রশাসনের পক্ষ থেকে সনদপত্র দপ্তর প্রধানদের হাতে তুলে দেন জেলা প্রশাসক আফরোজা পারভীন। আলোচনা সভায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস ২০২৬: টিআইবির পক্ষ যেসকল থেকে আহ্বান জানানো হয়।
তথ্য অধিকার আইন বাস্তবায়নের অন্যতম অংশীজন হিসেবে টিআইবি জাতীয় ও স্থানীয় পর্যায়ে এই দিবসটি ২০০৬ সাল থেকে গুরুত্বের সঙ্গে পালন করে আসছে। এ বছর দিবসটি উপলক্ষ্যে টিআইবি জাতীয় পর্যায়ে আদিবাসী তরুণদের জন্য “ভূমি অধিকার ও তথ্য অধিকার আইন ২০০৯” বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা এবং স্থানীয় পর্যায়ে ৪৫টি সনাক অঞ্চলে তথ্য মেলা, কুইজ প্রতিযোগিতা, আলোচনা সভা ও র্যালির আয়োজন করা হয়।
