রাজবাড়ীতে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন

লেখক:
প্রকাশ: ৮ ঘন্টা আগে
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 8;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 48;

স্টাফ রিপোর্টার : রাজবাড়ীতে দিনব্যাপী ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে রাজবাড়ী পুলিশ লাইন্স মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। রাজবাড়ী জেলা পুলিশ আয়োজিত এ আয়োজনে জেলার ৫টি উপজেলা অংশগ্রহণ করেছে। অনূর্ধ্ব- ২০ বালক ও বালিকা (৫টিউপজেলার) ৭টি টিম খেলায় অংশগ্রহণ করে। মাদক বিরোধী, কিশোর গ্যাং ও ইভটিজিং রোধে বাংলাদেশ পুলিশের এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজবাড়ী পুলিশ সুপার মীর মনির হোসেন। খেলার উদ্বোধন করেন, রাজবাড়ী জেলা পুলিশ সুপার মীর মনির হোসেন। উদ্বোধনী ম্যাচে রাজবাড়ী সদর উপজেলার মুখোমুখি হয় পাংশা উপজেলা। উদ্বোধনী ম্যাচে রাজবাড়ী সদর উপজেলা পাংশা উপজেলাকে হারিয়ে বিজয়ী হয়। খেলায় বালক ৪টি টিম এবং বালিকা ৩টি টিম অংশগ্রহণ করেছে।