
স্টাফ রিপোর্টার : রাজবাড়ীতে বর্নাঢ্য আয়োজনে দেশের জনপ্রিয় টেলিভিশন “চ্যানেল আই” এর ২৮তম জন্মদিন পালিত হয়েছে। এ উপলক্ষে আমার চ্যানল আই দর্শক ফোরাম রাজবাড়ীর উদ্যোগে শহরের ঐতিহ্যবাহী শেরেবাংলা বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে আলোচনা সভা ও শিশু সমাবেশ অনুষ্ঠিত হয়। আমার চ্যানল আই দর্শক ফোরাম রাজবাড়ীর সভাপতি ও রাজবাড়ী সরকারী আদর্শ মহিলা কলেজের প্রাক্তন অধ্যক্ষ মোঃ নুরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় রাজবাড়ীর প্রাক্তন জেলা শিক্ষা কর্মকর্তা সৈয়দ সিদ্দিকুর রহমান, জেলা বার এসোসিয়েশনের প্রাক্তন সভাপতি এ্যাড খন্দকার হাবিবুর রহমান বাচ্চু, সরকারী কৌশুলী (জিপি) এ্যাড এ এন এম সাহিদুল ইসলাম, রাজবাড়ী প্রেসক্লাবের সভাপতি কাজী আব্দুল কুদ্দুস বাবু, সাধারণ সম্পাদক শহীদুল ইনলাম হিরন, নাগরিক ফোরামের সাধারণ সম্পাদক ফকীর শাহাদত হোসেন, রাজবাড়ী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক লুৎফর রহমান লাবু, প্রাক্তন সহকারী কৃষি কর্মকর্তা অরুন কুমার সরকার ও চ্যানেল আই রাজবাড়ী প্রতিনিধি এ্যাড. খান মোঃ জহুরুল হক বক্তৃতা করেন। পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে বর্নাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়। র্যালী শেষে বিদ্যালয় প্রাঙ্গনে ফলজ গাছের চারা রোপণ করা হয়। এছাড়া দুপুরে রাজবাড়ী জেলা প্রশাসক আফরোজা বেগমকে চ্যানেল আই প্রধান কার্যালয় থেকে প্রদত্ত একটি শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়।
