
স্টাফ রিপোর্টার : রাজবাড়ী সদর উপজেলা আনসার ও ভিডিপির আয়োজনে বিশেষ পরিষ্কার পরিছন্নতা অভিযান পরিচালিত হয়েছে।
শনিবার দুপুরে রাজবাড়ী সদর উপজেলার দাদশী ইউনিয়নের ধুলদি কৃষ্ণপুরের বড়দোয়াল এলাকায় এ পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়। শহীদ হাশমত আনসার ক্লাব ও গ্রাম সমবায় সমিতির উদ্যোগে ডেঙ্গু ও মশা বাহিত অন্যান্য রোগ প্রতিরোধে আনসার ভিডিপির স্বেচ্ছা শ্রমে এ বিশেষ অভিযান পরিচালিত হয়। এ পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানে নেতৃত্ব দেন, রাজবাড়ী জেলা কমান্ডেন্ট মোঃ জুয়েল রানা। এসময় রাজবাড়ী সদর উপজেলা আনসার ভিডিপির প্রশিক্ষক শাহরিয়ার আহমেদ, পৌর দলনেতা কাদের রেজা সহ আনসার ভিডিপির অন্যান্য সদস্যরা এ কাজে অংশগ্রহণ করেন। অভিযান শেষে শহীদ হাশমত আনসার ভিডিপি ক্লাবে জেলা কমান্ডেন্ট মোঃ জুয়েল রানা আনসার ভিডিপি সদস্যদের সাথে এক মতবিনিময় সভা করেন। এসময় দেশ ও জনগণের স্বার্থে যে কোনো ত্যাগ ও কার্যকরী ভূমিকা গ্রহণে আনসার ভিডিপির সদস্যদের উদ্বুদ্ধ করেন। এছাড়া সমাজ থেকে বিভিন্ন ধরনের অন্যায় প্রতিরোধে আনসার ভিডিপির করণীয় সম্পর্কে আলোকপাত করেন।
