মদাপুর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী কুন্নুর নির্বাচনী মতবিনিময় সভা

লেখক:
প্রকাশ: ১ সপ্তাহ আগে
oppo_0

ফজলুল হক : রাজবাড়ীর কালুখালীতে আসন্ন ৫নং মদাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদপ্রার্থী ওবাইদুল কবির (কুন্নু)-এর উদ্যোগে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৭ অক্টোবর ) বিকেল ৪টায় মদাপুর বাজারে এ নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মদাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আমজাদ হোসেন খাজার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সহসভাপতি ও ৫নং মদাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ওবাইদুল কবির (কুন্নু)।
এ সময় আরও বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ আলমগীর হোসেন, বিএনপি নেতা জাহাঙ্গীর আলম জুলু এবং ঢাকা উত্তর মহানগর কৃষক দলের সদস্য মোঃ হারুন অর রশিদ, ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আব্দুল মতিন, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ জসীমউদ্দীন সহ স্থানীয় নেতৃবৃন্দ।
সভায় চেয়ারম্যান পদপ্রার্থী ওবাইদুল কবির (কুন্নু) স্থানীয় বিভিন্ন বিষয় নিয়ে উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন। তিনি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সাধারণ মানুষের দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেন।