
সোহেল খান : রাজবাড়ীর বালিয়াকান্দিতে জমি সংক্রান্ত বিরোধের জেরে তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে। এ ঘটনায় সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন অভিযোগকারী। সোমবার দুপুরে বালিয়াকান্দি উপজেলার মধ্যপাড়া মৃত আকবর আলী মোল্লার ছেলে মোঃ আবুল বাশার (তালাশে)তার নিজ ব্যবসা প্রতিষ্ঠানে সাংবাদিকদের কাছে লিখিত অভিযোগ তুলে ধরেন।
ভুক্তভোগী আবুল বাশার (তালাশ) লিখিত অভিযোগে বলেন, আমাদের পুর্বপুরুষ থেকে তিনি বিরোধপূর্ণ জমিটি ভোগদখল করে আসছেন এবং সেখানে দোকানপাট ও ব্যবসা-বাণিজ্য পরিচালনা করছেন। সম্প্রতি মৃত হাবিবুর রহমানের স্ত্রী মোছাঃ সালেহা বেগম, সিনিয়ার জুটিশিয়াল ম্যাজিস্ট্রেট বালিয়াকান্দি আমলী আদালতে সিআর মামলা নং-২৭৩/২৬ ধারায় ২০২৩ সালের ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনে ৪(১)(ক)/৭/১৬ ধারা বিজ্ঞ আদালতে স্মারক নং -১৫১ তারিখ – ১১/৬/২০২৬।
আমাকে বিভিন্ন হয়রানি মূলক মামলা আদালতে দায়ের করেন।
অভিযোগকারী আরও দাবি করেন, মামলার সঠিক তদন্তের জন্য আদালতের বিচারক তদন্ত প্রতিবেদনের জন্য থানা পুলিশকে নির্দেশ দেন। এ বিষয়ে আমাকে না জানিয়ে থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকতা এক তরফা ভাবে আদালতে প্রতিবেদন দাখিল করেন। যা আমার কাছে সঠিক ও গ্রহণযোগ্য মনে হয়নি।
এ অবস্থায় তিনি বিষয়টি পুনরায় সঠিকভাবে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধতন কর্মকর্তার কাছে সঠিক তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানাই।
বালিয়াকান্দি থানার এসআই কাঞ্চন অভিযোগের বিষয়ে বলেন, অভিযোগকারি আবুল বাশার তালাশের বক্তব্য সম্পুর্ন মিথ্যা বানোয়াট। আমি তার সাথে থানা মসজিদে এক কাতারে নামাজ পড়ি। আমি আবুল বাশার তালাশেকে থানার মধ্যে ডেকে এনে তাকে বলা হয়েছে। নামাজ পড়া লোক এমন মিথ্যা কথা বলে, এটা সঠিক নয়। আমি তাকে বারবার অবগত করেছি এবং প্রতিবেদন আদালতে দিয়েছি সঠিক। যার জমি আদালত তাকেই জমি দেবে, এটা আদালত বুঝবে।
