রাজবাড়ীতে জেলা ছাত্রদলের আহ্বায়কের মামাতো ভাই তিন দিন ধরে নিখোঁজ

লেখক:
প্রকাশ: ১ সপ্তাহ আগে

রুবেলুর রহমান : রাজবাড়ী জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমানের মামাতো ভাই ফুয়াদ চৌধুরী রোহান (২১) গত তিন দিন ধরে নিখোঁজ রয়েছেন। নিখোঁজ ফুয়াদ চৌধুরী রোহান রাজবাড়ী সরকারী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র। সে রাজবাড়ী সদর উপজেলার দাদশী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা রোকনউদ্দিন চৌধুরীর নাতি এবং জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমানের মামাতো ভাই ।
বুধবার (৭ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করে রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) উত্তম কুমার ঘোষ বলেন, এ বিষয়ে থানায় একটি অভিযোগ হয়েছে। কাজ শুরু করছে পুলিশ।
জানাগেছে, গত সোমবার (৫ অক্টোবর) বিকেল ৩ টার দিকে বাসা থেকে বের হয়ে এখন পর্যন্ত বাসায় ফিরে আসেনি ফুয়াদ চৌধুরী রোহান। ওই দিন রাত থেকে তার ফোন নম্বরটিও বন্ধ পাওয়া যাচ্ছে। পরে বন্ধুবান্ধব, আত্মীয়স্বজন সহ সম্ভাব্য স্থানে যোগাযোগ করেও তার কোন সন্ধান পাওয়া যায়নি।
এদিকে রোহানের সন্ধান না পেয়ে উদ্বেগ উৎকন্ঠায় দিন কাটছে তার পরিবার ও স্বজনদের।
রাজবাড়ী জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান বলেন, রোহান তার মামাতো ভাই। গত সোমবার বাড়ী থেকে বের হয়ে এখন পর্যন্ত বাড়ীতে ফিরে আসেনি। সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুজি করেছেন। কিন্তু বুধবার সন্ধ্যা পর্যন্ত কোন সন্ধান পাননি। দ্রুত রোহানের সন্ধান চান।