রাজবাড়ীতে শয়তানের নিঃশ^াস প্রয়োগের মাধ্যমে স্বর্ণ ব্যবসায়ীর টাকা চুরি চক্রের ২ সদস্য সাতক্ষীরা থেকে গ্রেপ্তার : টাকা ও মোবাইল উদ্ধার

লেখক:
প্রকাশ: ১ সপ্তাহ আগে

স্টাফ রিপোর্টার : শয়তানের নিঃশ্বাস (উবারষ’ং ইৎবধঃয) বা স্কোপোলামিন (ঝপড়ঢ়ড়ষধসরহব) প্রয়োগের মাধ্যমে স্বর্ণ ব্যবসায়ীর টাকা চুরি চক্রের ২ সদস্য সাতক্ষীরা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় নগদ টাকা ও মোবাইল উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলো, সাতক্ষীরা জেলার আশাশুনি গ্রামের মৃত বাবর আলী গাজীর ছেলে মোঃ আবুল কাশেম গাজী ওরফে বাছের (৭০), জাকির হোসেনের স্ত্রী সাফিয়া সুলতানা নুপুর (৩৭)।
রাজবাড়ী পুলিশ সুপার মীর মনির হোসেন বলেন, রাজবাড়ী সদর উপজেলার চরলক্ষীপুর গ্রামের সুধীর বিশ্বাসের ছেলে পল্লব বিশ্বাস (৫৬) গত ২৬ সেপ্টেম্বর রাজবাড়ী সদর থানার নতুন বাজার তার নিজ দোকান পরমা জুয়েলার্সর নিকট ১ জন পুরুষ ও ২ জন বোরখা পরিহিত মহিলা দোকানে এসে মোবাইলে স্বর্ণের বারের ছবি দেখিয়ে বিক্রির কথা বলে মোবাইল নম্বর নিয়ে যায়। পরদিন ২৭ সেপ্টেম্বর পুনরায় এসে একটি অস্পষ্ট ভারতীয় আধার কার্ডের ভিতরে থাকা শয়তানের নিঃশ্বাস (উবারষ’ং ইৎবধঃয) বা স্কোপোলামিন (ঝপড়ঢ়ড়ষধসরহব) নামক কেমিক্যালের প্রয়োগে পল্লব বিশ্বাস সম্মোহিত হয়ে পড়েন। এ সুযোগে ক্যাশ বাক্স থেকে নগদ ১ লক্ষ ২০ হাজার টাকা চুরি করে পালিয়ে যায়। এরই প্রেক্ষিতে রাজবাড়ী সদর থানায় ০৬ অক্টোবর মামলা দায়ের করে।
তিনি আরও বলেন, মামলা রুজুর হওয়ার পর পরই রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখার একটি চৌকস আভিযানিক টিম তথ্য-প্রযুক্তির সহায়তায় বুধবার (০৭ অক্টোবর) সাতক্ষীরা জেলার আশাশুনি এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে শয়তানের নিঃশ্বাস (উবারষ’ং ইৎবধঃয) বা স্কোপোলামিন (ঝপড়ঢ়ড়ষধসরহব) নামক কেমিক্যালের প্রয়োগ করে চুরির ঘটনার সাথে জড়িত আসামী মোঃ আবুল কাশেম গাজী ওরফে বাছের ও সাফিয়া সুলতানা নুপুরকে গ্রেপ্তার করে। ধৃত আসামীদের কাছ থেকে চোরাই নগদ ৮ হাজার টাকা ও চুরির কাজে ব্যবহৃত ৩টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। রাজবাড়ী জেলা পুলিশ কর্তৃক এরকম অভিযান অব্যাহত থাকবে।